ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়ে যা বললেন জেনারেল আজিজ

    যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়ে যা বললেন জেনারেল আজিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ৷ এক ঘণ্টার ওই অনুষ্ঠানে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে উঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন জেনারেল আজিজ।

    বাংলাদেশের কিছু গণমাধ্যমের সংবাদে সম্প্রতি বলা হয়েছিল, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র৷

    এ নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে জেনারেল আজিজ সরাসরি তা অস্বীকার করেছেন৷ তিনি জানান, তিনিও গণমাধ্যমেই এই সংবাদ শুনেছেন৷

    জেনারেল আজিজ বলেন, যুক্তরাষ্ট্র কারো ভিসা বাতিল করলে তাকে তা জানানোর বিধান আছে৷ কিন্তু এখন পর্যন্ত আমি এই সংক্রান্ত কোনো তথ্য দেশটির কোনো দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাইনি৷ গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে অভিযোগ করেন তিনি৷

    এই মুহূর্তে তার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা আছে কিনা- সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘আমি যতটুকু জানি, আছে৷’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ