ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাবা হচ্ছেন সিয়াম আহমেদ

    বাবা হচ্ছেন সিয়াম আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিতে ২০১৮ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়ক। এবার নতুন সুখবর দিলেন তিনি। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন সিয়াম।

    শনিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে সুখবরটি জানিয়েছেন তিনি। সেই পোস্টে নেটাগরিকরা এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।

    চলতি মাসেই নিজেদের বিবাহিত জীবনের তিন বর্ষপূর্তি উদযাপন করেছেন সিয়াম-অবন্তী। গেল ১৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিয়ামের সঙ্গে নিজের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে অবন্তী লিখেছেন, 'এভাবেই কেটে গেল তিনটা বছর।'

    ১৬ ডিসেম্বর নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন অবন্তী। ক্যাপশনে লিখেছেন, 'জীবন এবং সময় দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের জন্য শুভ বিবাহবার্ষিকী।' তার সেই পোস্টে নেটাগরিকরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। সঙ্গে তাদের নাচের পুরোনো ভিডিওতে এক ঝলক চোখ বুলিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ