ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অসহায় মানুষের মাঝে সেনাপ্রধানের কম্বল বিতরণ

    অসহায় মানুষের মাঝে সেনাপ্রধানের কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

    সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চল এবং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

    সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এ বছর‌ও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান পর্যটন নগরী কক্সবাজারস্থ রামু রাবার বাগান এলাকায় ৫০০ জন এবং চট্টগ্রামস্থ সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ২০০ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে। রামু ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ ছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ