ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ইউপি নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে : ইসি সচিব

    ইউপি নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে : ইসি সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

    রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে তার এমন ধারণার কথা বলেন ইসি সচিব।

    সচিব বলেন, আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল। তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।

    তিনি বলেন, শুধু এই ধাপের নির্বাচনই নয় আগের তিন ধাপসহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

    ইসি সচিব আরও বলেন, চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন গণনা চলছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোট কেন্দ্র ছিল ৯ হাজার ২২৪টি। সে হিসেবে ভোটকেন্দ্রের তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার .০১৬ শতাংশ।

    তিনি জানান, ভোটের সময় প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। এসময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছেন। ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন। সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি, একটা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

    এ পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে, তার মধ্যে কোন ধাপে সবচেয়ে সুষ্ঠু হয়েছে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমরা এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যাঞ্জক ছিল। সার্বিকভাবে বলব, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে।

    স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো নির্বাচন করি, তখন আমরা যদি দেখি এই দিকটাতে আরও জোর দেওয়া দরকার তখন আমরা জোর দিই। তাই যত সামনের দিকে যাব, নির্বাচন তত ভালো হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ