ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • চরফ্যাশনে অন্তঃসত্ত্বা অবস্থায় প্রেমিকের সঙ্গে বিয়ে, ২ মাস পর আত্মহত্যা

    চরফ্যাশনে অন্তঃসত্ত্বা অবস্থায় প্রেমিকের সঙ্গে বিয়ে, ২ মাস পর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা: চরফ্যাশনে প্রেম করে বিয়ের প্রায় দুই মাস পর ঝুমুর খাতুন (১৯) নামে এক অন্তঃসত্ত্বা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

    নিহত ঝুমুর খাতুন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের মো. হারুন মোল্লার মেয়ে এবং একই গ্রামের মো. জুয়েলের দ্বিতীয় স্ত্রী।

    স্থানীয়রা জানান, ঝুমুরের সঙ্গে জুয়েলের দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এতে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ঝুমুর। পরে বিয়ের জন্য জুয়েলকে চাপ দিলে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই মাস আগে তার সঙ্গে জুয়েলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে ঝুমুরের পরিবারের সদস্যরা তাকে কথা শুনাতেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

    এ বিষয়ে নিহত ঝুমুরের স্বামী মো. জুয়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

    শশীভূষণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ