ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বেপরোয়া এনা উঠে গেল মাইক্রোবাসের ওপর

    বেপরোয়া এনা উঠে গেল মাইক্রোবাসের ওপর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকায় ঢুকছিল। আর মাইক্রোবাসটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

    এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ