ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সারাদেশের লঞ্চ-জাহাজের বিষয়ে যেসব তথ্য চাইলেন হাইকোর্ট

    সারাদেশের লঞ্চ-জাহাজের বিষয়ে যেসব তথ্য চাইলেন হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে লঞ্চ, জাহাজ ও অভ্যন্তরীণ নৌযানের ফিটনেস, রুট পারমিট, লাইসেন্স ও নিরাপত্তাসামগ্রীর হালনাগাদ তথ্য চেয়েছেন হাইকোর্ট। আগামী ৯০ দিনের মধ্যে এসব তথ্য আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে লঞ্চ দুর্ঘটনায় ভুক্তভোগীদের কেউ আর্থিক সহযোগিতার জন্য আবেদন করলে স্ব স্ব জেলা প্রশাসককে তা বিবেচনা করতে বলা হয়েছে।

    পাশাপাশি লঞ্চ দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের তালিকা চূড়ান্ত হওয়ার পর সেটাও আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    পৃথক দুটি রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনিক আর হক, সৌমিত্র সরদার ও আবু রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

    এর আগে ২৬ ডিসেম্বর সারাদেশে লঞ্চ ও জাহাজের ফিটনেস, রুট পারমিট, লাইসেন্স ও নিরাপত্তাসামগ্রীর হালনাগাদ তথ্য চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী সৌমিত্র সরদার।

    রিট আবেদনে নৌ পরিবহণ মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ ৫ জনকে বিবাদী করা হয়।

    একইসঙ্গে রিটে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাদের অবহেলা ছিল কিনা তা খুঁজে বের করার আবেদন জানানো হয়। পাশাপাশি ওই দুর্ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ