ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

    কলাপাড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বশির হাওলাদার (৩০) বেতমোড় গ্রামের জব্বার হাওলাদারের ছেলে।

    স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

    কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হালদার জানান, মো. বশির হাওলাদার (৩০) নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বুকের বাম দিকে ও বাম হাতে ছুরির আঘাত রয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তিনি মারা গেছেন।

    কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম বলেন, নিজ বাড়ীর সামনে বশির হাওলাদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তবে পূর্ব শক্রতা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ