ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নতুন বছরের ছবির তালিকা প্রস্তুত সালমানের

    নতুন বছরের ছবির তালিকা প্রস্তুত সালমানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গত ২৭ ডিসেম্বর জন্মদিন ছিল সালমান খানের। ৫৭ বছরে পা দিয়েছেন বলিউড ভাইজান। বয়সের সঙ্গে ব্যস্ততা বাড়ছে তার। আগামী কয়েক বছরে কোন কোন সিনেমায় কাজ করবেন, সেই পরিকল্পনাও করে ফেলেছেন ‘টাইগার’।

    ‘বাজরাঙ্গী ভাইজান’-এর সিকুয়েলের কথা ইতোমধ্যেই ঘোষণা করেছেন সালমান। তবে ছবিটি কে পরিচালনা করবেন, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি। এছাড়াও এবার তিনি শাহরুখ খানের সঙ্গেও জুটি বাঁধতে পারেন।

    জানা গেছে, দুই খানের ছবি নিয়ে নাকি ইতোমধ্যে পরিকল্পনা শুরু হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ‘কারান আর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘হাম তুমহারে হ্যায় সানাম’-এর মতো ছবির পর ফের একসঙ্গে দেখা যাবে তাদের।

    কোভিড পরিস্থিতির কারণে পরপর ছবি করতে পারেননি সালমান। নতুন বছরে তাই নতুন উদ্যমে কাজ শুরু করতে চাইছেন এই বলিউড সুপারস্টার।

    ২০১৫ সালে ‘প্রেম রাতান ধান পায়ো’-র পর ফের পরিচালক সুরাজ বরজাতিয়ার সঙ্গেও কাজ করবেন সালমান। অতীতে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।

    শুধু তাই নয়, বোন আলভিরা অগ্নিহোত্রী এবং ভাই সোহেল খানের প্রযোজনায় একটি করে ছবি করবেন তিনি। বন্ধু সাজিদ নাদিওয়াদওয়ালার ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ ছবির কাজও শুরু করতে পারেন সালমান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ