ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৫৭ তম জন্মদিনে কোটি কোট টাকার উপহার!

    ৫৭ তম জন্মদিনে কোটি কোট টাকার উপহার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৫৭-তে পা দিলেন বলিউড সুলতান সালমান খান। এই সুপারস্টারের রোমান্টিক ছবির বেশিরভাগই ব্যবসাসফল। তবে তার অ্যাকশনধর্মী ছবিগুলোই সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে বলে মনে করেন অনেকে।

    ২৭ ডিসেম্বর জন্মদিনের আগে সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন ‘ভাইজান’। সালমান আগেই জানিয়েছিলেন তিনি নতুন বছর আসা পর্যন্ত পানভেল-এ তার ফার্ম হাউসেই থাকবেন।

    ৫৬তম জন্মদিনটা সালমান কাটিয়েছেন পানভেলের ফার্ম হাউসে। সেখানে সাপের কামড়ও খেয়েছিলেন। সেটা মারাত্মক হয়নি। তবে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়েছিল।

    কিন্তু এই জন্মদিনে আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে ঢালাও দামী উপহার পেয়েছেন বলিউডের ‘ভাইজান’। সবচেয়ে দামী উপহার দিয়েছেন বাবা সেলিম খান। তিনি ছেলেকে জুহুতে একটা অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন। যেটির দাম ১২-১৩ কোটি টাকা।

    ভাই আরবাজ দিয়েছেন একটি অডি গাড়ি, যেটির দাম প্রায় তিন কোটি টাকা। আরেক ভাই সোহেল খান দিয়েছেন ২৫ লাখের একটি বিএমডাব্লিউ গাড়ি। বোন অর্পিতা দিয়েছেন রোলেক্স ঘড়ি, যার দাম ১৫ থেকে ১৭ লাখের মধ্যে। ভগ্নিপতি অন্তিমের উপহার একটা সোনার চেন, যার দাম ৭৫ হাজার।

    উপহার দেওয়ার এ প্রতিযোগীতায় পিছিয়ে ছিলেন না সালমানের সহ অভিনেতা-অভিনেত্রীরাও। সদ্য বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ। তিনি সালমানকে দুই থেকে তিন লাখ টাকা দামের সোনার ব্রেসলেট দিয়েছেন।

    আরেক অভিনেত্রী শিল্পা শেট্টির উপহার হলো সোনার উপর হিরা বসানো ব্রেসলেট, যার দাম ১৫ থেকে ১৭ লাখ টাকা।

    সঞ্জয় দত্তও একটা হিরার ব্রেসলেট দিয়েছেন, যার দাম সাত থেকে আট লাখ টাকা। অনিল কাপুর চামড়ার জ্যাকেট দিয়েছেন প্রায় ২৮ লাখ টাকা দামের। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ১০-১২ লাখ টাকার ঘড়ি দিয়েছেন সালমানকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ