ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রত্যাশাগুলো নতুন বছরে প্রাপ্তি হবে যেভাবে

    প্রত্যাশাগুলো নতুন বছরে প্রাপ্তি হবে যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    একটি নতুন বছর, অনেক প্রস্তুতি, আমাদের অনেকের অনেক ধরনের প্রত্যাশা থাকে নতুন বছরকে ঘিরে। কিন্তু সেই প্রত্যাশাকে প্রাপ্তিতে আনতে কে কী গোল ঠিক করেছেন? 

    মিলিয়ে দেখুন লাইফস্টাইলে কোনটি আপনি যোগ করবেন নতুন বছরের শুরু থেকেই: 

    •    আমাদের দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিদিন মেডিটেশন শুরু করার এর চেয়ে ভালো দিন হতেই পারে না  
    •    পৃথিবীর সব তথ্য আমাদের হাতের মুঠোয়, চাইলে প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ রয়েছে আমাদের
    •    যেমন প্রায়ই যদি বিদেশিদের সঙ্গে মিটিং করতে হয়, কিন্তু ইংরেজিতে কথা বলতে এখনো স্বাচ্ছন্দ্য নই, তো আজ থেকেই শুরু হোক একটু একটু করে নতুন শব্দ শিখে তার সঠিক প্রয়োগ, এতে জড়তা কমে আসবে।


    কর্মক্ষেত্রে আমাদের করবে আরও কনফিডেন্ট
    •    এই সুন্দর পৃথিবীতে আমরা কতো কিছু উপভোগ করছি, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে যেন ভুলে না যাই
    •    প্রতিটি মূহুর্ত আমাদের জন্য উপহার হিসেবে যদি দেখি, তবে প্রতিটি সময়ের মূল্য যে অমূল্য এটাও বুঝতে শিখবো আমরা। সময় নষ্ট করার কোনো মানে হয় তাও আবার মন খারাপ করে বা কারও জন্য কষ্ট পেয়ে একদম না, নিজেকে ভালোবাসুন, প্রতিটি সময় সুন্দর করতে চেষ্টা করুন ভালো থাকতে
    •    বছর জুড়ে ঘুরে বেড়ানোর একটি প্লান হয়ে যাক শুরুতেই। সে অনুযায়ী আগেই ছুটির তালিকা দেখে যাওয়া আসার জন্য টিকেট ও থাকার জায়গা বুকিং দিতে পারেন। এতে খরচ কিন্তু অনেক বেঁচে যাবে
    •    প্রতিবারই আমাদের অনেকের তালিকায় প্রথম কাজ থাকে ওজন কমানো। কিন্তু আসলে কয় জনের যে কমে এটা হিসেবে খুব কষ্ট করতে হবে না। কারণ পার্সেন্টেজটা বড় জোড় ১৫-তেই আটকে যাবে। তো এবারও ওজন কমাতে চাই তাহলে আজ থেকেই শুরু হোক...প্রতিদিনের ক্যালোরি থেকে মাত্র ৫০০ ক্যালোরি কমিয়ে দিন। বিকেলের এককাপ চিনিসহ চা আর একটি সমোচা থেকেই কিন্তু আমরা এই পরিমাণ ক্যালোরি পাই
    •    সবজি-ফল অনেকের বাসায় শুধু সাজিয়ে রাখার জন্য আনা হয়, মানে খাওয়া হয়না নিয়মিত। অথচ প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে দেশি মৌসুমী ফল আর টাটকা সবজি
    •    ব্যায়াম করার সময় কোথায় প্রতিদিন অফিসে ওঠার সময় তিন-চার তলা ওপরে উঠতে লিফটে না উঠে সোজা সিঁড়ির দিকে যান
    •    বাড়ি ফেরার সময় বাসার কিছুটা আগেই গাড়ি ছেড়ে দিয়ে ১৫ মিনিট হাঁটুন। ঘরের কাজগুলো সব কাজের লোকের ওপরে না দিয়ে কিছু কাজে নিজ হাতেই করুন। আলাদা ব্যায়াম করার জন্য সময় খুঁজতে হবে না।  
    নতুন বছরে সবার জন্য শুভকামনা।   


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ