ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • ভোলায় বই বিতরণ

     ভোলায় বই বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনুষ্ঠানিকভাবে এবার বই উৎসব না হলেও নতুন বইয়ের পরশ থেকে বঞ্চিত হয়নি ভোলার শিক্ষার্থীরা। জেলার ১ হাজার ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৬৪ হাজার ৬ শত ৪৬ শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ ৫৭ হাজার ৫ শত ২৯ টি বই বিতরণের কাজ শুরু হয়েছে ।  বছরের প্রথম দিনে বই পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা।

    শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে  শনিবার অনানুষ্ঠানিকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করা হয়। আগামী সপ্তাহের মধ্যে বিতরণ শেষ হবে।

    এদিকে জেলার ৭ উপজেলার ৫ শত ১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩ লাখ ৭২ হাজার ২ শত ২৮ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ শুরু হয়েছে।এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জেলা শিক্ষা বিভাগ থেকে ৪২ লাখ ৪৯ হাজার ৮৩ টি বইর চাহিদা দেয়া হলেও এ পর্যন্ত পাওয়া গেছে ৩০ লাখ ২২ হাজার ১ শত ৫৭ টি বই। এখনো ১২ লাখ ২৬ হাজার ৯ শত ২৬ টি বই ঘাটতি রয়েছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ