ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • জাতীয় পার্টির হাল ধরবেন এরশাদের সন্তানরা : বিদিশা

     জাতীয় পার্টির হাল ধরবেন এরশাদের সন্তানরা : বিদিশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনও জীবিত আছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।

    তিনি বলেন, তিনি আগের চেয়ে এখন বেশ সুস্থ। অথচ এরই মধ্যে পোস্টার থেকে তার নাম মুছে ফেলেছেন বর্তমান চেয়ারম্যান। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে।

    শনিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার মিলাদ মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর বনানীতে প্রেসিডেন্ট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিদিশা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির হাল ধরবেন তার সন্তানরাই, অন্য কেউ নয়। পিতার চেয়ারে শুধু ছেলেদের শোভা পায়। ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে। অন্য কেউ নয়। সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক।

    নতুন বছরে চমকের পর চমক আসছে জানিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা বলেন, ২০২২ সালে নতুন রূপে সাজবে জাতীয় পার্টি। গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে।

    দেশের ৩০ জেলায় জাপা পুনর্গঠন প্রক্রিয়ার কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমি কাউকে বহিষ্কার করিনি এবং আমার দরজা সবার জন্য খোলা আছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ