ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন দৃশ্যমান: প্রধানমন্ত্রী

     দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন দৃশ্যমান: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, মানুষও সেই উন্নয়নের সুবিধা পাচ্ছে।

    রোববার (২ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুন্দর জীবন নিশ্চিতে যে কোন ধরনের প্রতিবন্ধকতা রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ সরকার। দেশ উন্নয়নে স্বাধীনচেতা হলেই অনেক বাঁধা-বিপত্তি আসে মন্তব্য করে তিনি বলেন, সব বাঁধা পদদলিত করেই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

    বৈশ্বিক মহামারি করোনাভাইরাস গতি কিছুটা থামিয়ে দিলেও, থমকে যায়নি বাংলাদেশ বরং অনেক দেশকে ছাড়িয়ে অর্থনৈতিক গতিধারায় এগিয়ে আছে ছোট্ট বাংলাদেশ। এরই মধ্যে মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ অনেক পরিসংখ্যানেই এগিয়ে থাকা বাংলাদেশের স্বীকৃতিও মিলেছে জাতিসংঘের কাছ থেকেও।

    গেলো নভেম্বর, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর এর মাধ্যমে উন্নয়নশীল দেশের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেশটি।

    জাতিসংঘের এমন স্বীকৃতি উৎযাপন আনুষ্ঠানিকতায় লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি জানান বাংলাদেশ সরকার প্রধান। তিনি বলেন, শত বছরের উন্নয়ন পরিকল্পনাও করছে সরকার।

    এ গতিধারা যাতে থেমে না যায় তার জন্য আগামী প্রজন্মের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ