ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ: সেনাপ্রধান

    বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ: সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে। এ অর্জন একদিনে হয়নি। আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষা মেনে নিতে হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বিশ্বপর্যায়ে নিয়ে যাব।

    রোববার দুপুরে জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি মাঠে সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এসব কথা বলেন।

    তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে, সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।

    এ সময় জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি।

    উল্লেখ্য, সেনাবাহিনীর প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করা হয়। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম দুস্থ ও অসহায় মানুষের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ