ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মুলাদীতে স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ের অভিযোগ

    মুলাদীতে স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ের অভিযোগ
    অভিযুক্ত জুয়েল হাওলাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে আপন স্কুল পড়ুয়া ছোট শ্যালিকাকে বিয়ে করেছেন উপজেলার কাজিরচর ইউনিয়নের বাইদার কান্দি গ্রামের মৃত খলিল হাওলাদারের পুত্র জুয়েল হাওলাদার।

    ঘটনার বিবরণ ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, জুয়েল হাওলাদার কাজির হাট থানার সন্তোষপুর গ্রামের আঃ সালাম বেপারীর কন্যা রেকসনা কে কয়েক মাস আগে বিয়ে করে ঘর সংসার শুরু করেন। কিন্তুু কয়েকদিন আগে তারা জানা যায় রেকসনা কে তালাক দিয়ে তার ছোট বোন ফারজানা কে বিবাহ করেছেন। এতে এলাকায় চাঞ্চল্য ক্ষোভ ও কৌতূহলের সৃষ্টি হয়। 

    এ বিষয়ে জুয়েল হাওলাদার এর নিকট জানতে চাইলে তিনি জানান, ৮ মাসের মত হয়েছিল ১ম বিয়ে করেছিলাম, তাকে তালাক দিয়ে ৫ দিন আগে কাজির মাধ্যমে তারই ছোট বোনকে বিবাহ করেছি।

    নববধূ ফারজানা জানান, তিনি কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়া লেখা করছেন। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি।


    কিন্তুু জুয়েল জানান, জন্ম নিবন্ধনে তার বয়স হয়েছে তাই বিয়ে করছি। প্রথম স্ত্রীকে কেন তালাক দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, মাথায় সমস্যা ছিল। 

    তবে স্থানীয় ভাবে এটি বিষয়টির কোন সত্যতা পাওয়া যায়নি। এলাকাবাসী জানান জুয়েল বেপারী ৫ দিন আগে বিয়ে করলেও শ্যালিকাকে নিয়ে কয়েকমাস প্যাদার হাটের ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এতেই শ্যালিকা অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। তবে বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত জুয়েল হাওলাদার। এলাকাবাসী এ ঘটনায় ঘৃণাভরে ক্ষোভ প্রকাশ করে জুয়েল হাওলাদারের শাস্তি দাবি করছেন।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ