ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • এলপিজির দাম আরো কমলো

     এলপিজির দাম আরো কমলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও দাম কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমেছে। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো এক হাজার ১৭৮ টাকায়।

    তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির মূল্য কমে হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

    সোমবার বেলা ১২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বিইআরসি। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২২৮ টাকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ