ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গণধর্ষণের পর গার্মেন্টসকর্মী হত্যা : প্রধান আসামি গ্রেফতার

    গণধর্ষণের পর গার্মেন্টসকর্মী হত্যা : প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    চাঞ্চল্যকর গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গত ৯ অক্টোবর চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানার রুবী গেট এলাকা থেকে রাত নয়টার দিকে এক নারী পোশাককর্মীকে কতিপয় যুবক অপহরণ করে। তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার একটি এলাকায় আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরে তার মৃত্যু হয়।

    এ ঘটনায় বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় চারজনের নাম উল্লেখসহ আরও দুই-তিন জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নিহতের বাবা। র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রামের পোশাক কারখানার নারী শ্রমিকের গণধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজধানীর বংশাল থানার এলাকায় গা-ঢাকা দিয়ে রয়েছে।

    র‌্যাব-৩ এর গোয়েন্দা দল নজরদারি শুরু করে। আসামির অবস্থান নিশ্চিত করার পর র‌্যাব-৩ এর একটি দল সোমবার বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মামুনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মামুন গণধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ