ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সৈয়দপুরে নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান মেলেনি ১০ দিনেও

    সৈয়দপুরে নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান মেলেনি ১০ দিনেও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    নীলফামারীর সৈয়দপুরে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন এক ছাত্রী। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
    ঘটনার পর ১০ দিন পার হলেও তার সন্ধান মেলেনি।

    ওই ছাত্রীর বাড়ি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বাড়াইশালপাড়ায়। সে স্থানীয় মকবুল হোসেন বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

    সোমবার (৩ জানুয়ারি)  বিকেলে নিখোঁজ ছাত্রীর মা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। বিকেলে কলেজে খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন সে কলেজেও যায়নি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

    তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে গত ২৮ ডিসেম্বর থানায় জানানো হয় এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।

    এদিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় মেয়েটির মা থানায় এসে বিস্তারিত জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ