ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পুলিশি প্রহরায় কোয়ারেন্টাইন চান স্বাস্থ্যমন্ত্রী

    পুলিশি প্রহরায় কোয়ারেন্টাইন চান স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে পুলিশি প্রহরায় কোয়ারেন্টাইন চালু করার পক্ষে মত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে ‘ওমিক্রন’ ইস্যুতে ডাকা আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    বর্তমান পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।

    তিনি বলেন, আমাদের যেসব পোর্ট রয়েছে, সেখানে স্ক্যানিংয়ের সংখ্যা বাড়ানো এবং আরও মজবুত করা হবে। যেটা আমরা করেছিও। কোয়ারেন্টাইনের বিষয়ে আরও বেশি তাগিদ দেওয়া হয়েছে। পুলিশি প্রহরায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা, যাতে কোয়ারেন্টাইন থেকে লোক বের হয়ে না যেতে পারে। মানে ঢিলেঢালা কোয়ারেন্টাইন আমরা চাচ্ছি না।  

    মন্ত্রী বলেন, যত অনুষ্ঠান আছে, এগুলোর সংখ্যা যাতে সীমিত করা হয়, এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে এবং নীতিগতভাবে কিছুটা আমাদের পজিটিভ যে, এটা করা হবে।

    তিনি বলেন, পরিবহন সেক্টরে যাতে সিট ক্যাপাসিটি কমিয়ে এনে চালানো হয়, এ বিষয়েও আলোচনা হয়েছে এবং আশা করছি সিদ্ধান্ত পাব।

    মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে কঠোর হচ্ছে সরকার। দোকানপাট, গণপরিবহন, মসজিদসহ সব জায়গায় পরতে হবে মাস্ক। নাহলে জরিমানার মুখোমুখি হতে হবে।

    তিনি বলেন, দোকানপাটে যে যাবে, তাকে মাস্ক পরতে হবে। গণপরিবহনে উঠলে, মসজিদে গেলেও পরতে হবে। অর্থাৎ সব জায়গায় মাস্ক পরতেই হবে। না পরলে তাকে জরিমানা করা হবে মোবাইল কোর্টের মাধ্যমে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি তাগিদ দেওয়া হয়েছে, টিকা যাতে গ্রহণ করে। টিকা যারা নিয়েছে তারা রেস্টুরেন্টে খেতে পারবে, অফিসে যেতে পারবে, বিভিন্ন কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারবে মাস্ক পরা অবস্থায়। কিন্তু টিকা না নিয়ে থাকলে তারা রেস্টুরেন্টে খেতে পারবে না। দেখাতে হবে টিকার সার্টিফিকেট। তবেই সেই রেস্টুরেন্ট তাকে খাবার পরিবেশন করবে।

    যদি কোনো রেস্টুরেন্ট এ নিয়ম অমান্য করে তাহলে সেই রেস্টুরেন্টকেও জরিমানা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

    এ সিদ্ধান্ত কবে থেকে বাস্তবায়ন হবে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ১৫ দিন সময় দেওয়া হবে। ১৫ দিন পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

    বর্তমানে ফ্লাইটের সংখ্যা বেড়েছে। দেশের বাইরে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিমানে যারা ওঠেন, তারাতো অনেক পরীক্ষা-নিরীক্ষা করে ওঠেন। তাদের টিকা থাকতে হয়, বিভিন্ন টেস্ট করতে হয়। তাই এ বিষয়ে আমরা নতুন কোনো সিদ্ধান্তের কথা বলিনি।

    এর আগে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ