ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত

    মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    রাজধানীর মোহাম্মদপুরের ময়ুর ভিলার সামনে পূর্ব শত্রুতার জেরে ইমরান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

    আহত কিশোর ইমরান বলেন, কয়েকদিন আগে ক্যারাম খেলা নিয়ে শাওন, বিল্লু, মাহিম, মমিন ও মহিউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। আজ আমি ময়ুর ভিলার সামনে আমিনুলের দোকানে বসেছিলাম। এ সময় আমাকে ৭-৮ জন এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তারা সবাই কাটাসুর বোটঘাট খালপাড় এলাকায় থাকে। পাঁচজনকে চিনতে পেরেছি আমি।

    ইমরান আরও বলেন, আমি পেশায় ইজিবাইকচালক। কাটাসুর রোডে আমার বাসা। আমার বাবার নাম আলাউদ্দিন।

    বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত এক কিশোরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন সে শঙ্কা মুক্ত নয়। তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে।  চিকিৎসক তাকে দুই ব্যাগ রক্ত দিতে বলেছেন। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ