ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

    আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    শেখ রেহানা মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে দেশে আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৯টিতে।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নারায়ণগঞ্জ জেলায় ‘শেখ রেহানা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

    যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশের অনুলিপি পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ