ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মধ্যপ্রাচ্যে বিমানের ভাড়া কমল

    মধ্যপ্রাচ্যে বিমানের ভাড়া কমল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    আসন খালি থাকা সাপেক্ষে মধ্যপ্রাচ্যগামী পাঁচটি গন্তব্যে ফ্লাইটের টিকেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও আবুধাবির নতুন টিকিটের জন্য সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠান জানায়, আসন খালি থাকা সাপেক্ষে ১৬ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বর্তমানে ঢাকা-জেদ্দা গন্তব্যে ইকোনমি ক্লাসের প্রতি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা। এটি কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা, যা কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-দুবাই গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-আবুধাবি গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার টাকার একমুখী টিকেট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকেট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ