ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আ. লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার, দুজনের জেল-জরিমানা

    আ. লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার, দুজনের জেল-জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবি পুলিশের স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদণ্ড ও প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    আজ বুধবার (৫ জানুয়ারি)  সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র  থেকে তাকে আটক করা হয়।

    এ সময় গাড়িচালক মোহাম্মদ আলীকে (৩০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াসমিন।

    আটক গাড়িচালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের সফিকুল ইসলামের ছেলে। নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াসমিন জানান, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশের ডিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪ শ গজের মধ্যে প্রবেশ করায় ভ্রাম্যমাণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেন। এ সময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাজা ও জরিমানা করি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ