ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলেন এসপি

    মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলেন এসপি
    এসপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে পুলিশের পক্ষ থেকে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে পটুয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল্লাহ দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন। এ সময় এসপির সহধর্মীনি আয়েশা আহমেদ প্রমি এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা কম্বল বিতরণে অংশ নেয়।

    অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, শহরের লঞ্চঘাট, বাস টার্মিনাল, শিশুর্পাক ও মহাসড়কসহ বেশ কিছু ঘনবসতি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে।

    পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি রাতের বেলা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। হাড় কাঁপানো শীতে শিশুরাও অসুস্থ্য হয়ে পড়েছে। তাই কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ