ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ

    দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ ৬৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানান।

    আজ বুধবার দুপুরে নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    ডা. মো. নাজমুল ইসলাম বলেন, গত সাত দিনে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮৯২ জন। যা গত সপ্তাহের থেকে এক হাজার ৫০৩ জন বেশি। শতকরা হিসেবে গত সপ্তাহের তুলনায় ৬৩ শতাংশের বেশি রোগী এ সপ্তাহে শনাক্ত হয়েছে।

    তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গোটা বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর দুরদর্শী সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণের মাধ্যমে টিকা সংক্রান্ত কার্যক্রম একটি বিশেষ উচ্চতায় এসে দাঁড়িয়েছে।  

    তিনি বলেন, ঘরের দরজায় ওমিক্রন যতই কড়া নাড়ুক না কেন, আমরা যদি ব্যক্তিগত সুরক্ষা বিষয়টি গুরুত্ব দেই, সামগ্রিকভাবে আমরা যদি সঠিক নিয়মে মাস্ক পরি, নিয়মিত যদি সাবান দিয়ে হাত পরিষ্কার করি, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে যদি আমরা দৈনিন্দন কাজ কর্ম করি, তাহলে করোনার নতুন ধরনকে আমরা অংকুরে বিনষ্ট করতে পারি বলেও জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ