ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নগদ টাকা নিয়ে ভোট কেন্দ্রে, আ. লীগ নেতার কারাদণ্ড

    নগদ টাকা নিয়ে ভোট কেন্দ্রে, আ. লীগ নেতার কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার লালমাইয়ে ভোট কেন্দ্রে নগদ টাকা, নির্বাচনী কাগজপত্র ও অননুমোদিত প্রাইভেটকারসহ প্রবেশ করায় আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই আওয়ামী লীগ নেতার নাম কাজী মেহেদী হাসান। তিনি লালমাই উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদে রয়েছেন।

    আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ভোটগ্রহণ চলাকালে উপজেলার ভুলুইন দক্ষিণ ইউনিয়নের গোলাচোঁ কেন্দ্রে তাকে দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার।

    তিনি বলেন, বুধবার বেলা পৌনে ১১টায় পুলিশ তাকে নগদ ৫৭ হাজার টাকা, নির্বাচনী কাগজপত্র ও অননুমোদিত প্রাইভেটকারসহ আটক করে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ