ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে প্রান হারালো ৬ জন

    পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে প্রান হারালো ৬ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাঁচ জেলায় ছয়জন মারা গেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    চিব বলেন, ৭০ শতাংশের উপরে ভোট পড়ার আশা করছি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

     ভোট দিতে গিয়ে ছয়জনের মারা গেলো, এ দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।

    উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন। 

    বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও ভোলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ