ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ঢাবির ভর্তি পরীক্ষায় আসন পুনর্নির্ধারণের সুপারিশ

      ঢাবির ভর্তি পরীক্ষায় আসন পুনর্নির্ধারণের সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনর্নির্ধারণের বিষয়ে একটি সুপারিশ প্রণয়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিনস কমিটি। আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনর্নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

    বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিনস কমিটির এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়।

    সভা সূত্রে জানা গেছে, ডিনস কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের কিছু ডিপার্টমেন্টে আসন সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে কিছু ডিপার্টমেন্টে আসন বৃদ্ধি করারও সুপারিশ করা হয়। যুগোপযোগী শিক্ষা বাস্তবায়নে ঢাবির আসন সংখ্যা পুনর্নির্ধারণের এ প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

    ডিনস কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

    সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট ও অনুষদসমূহের চাহিদা/প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণীত হয়। এই সুপারিশ অনুমোদনের জন্য পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় পেশ করা হবে।

    শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও সামর্থ্য এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ