ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • নৌকার প্রার্থীর ভোট বর্জন!

      নৌকার প্রার্থীর ভোট বর্জন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেয়ার অভিযোগে ভোট শুরুর তিন ঘণ্টা পর বেলা ১১টায় ভোট বর্জন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থী।

    বুধবার দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাকারিয়া তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

    স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে তিনি নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ করেন।

    জাকারিয়া বলেন, ভোট শুরুর পর থেকে আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত বাড়ি থেকে কোথাও বের হতে পারিনি। ১ ও ৯নং ওয়ার্ড ছাড়া বাকি সবগুলো ওয়ার্ডে আমার নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।

    নৌকা প্রতীকের প্রার্থী আরও বলেন, ভোটগ্রহণের কয়েক দিন আগে থেকেই প্রশাসনকে এই আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলাম। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বুধবার সকাল থেকেই এজেন্ট বের করে দেয়ার বিষয়ে পুলিশ ও নির্বাচন কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পরে দুপুর ১২টায় নির্বাচন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে এজেন্ট পাঠানোর কথা বলেন। এই সময়ে এজেন্ট পাঠিয়ে কি করব? তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

    জাকারিয়া জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বিষয়গুলি জানানো হলেও তিনিও কোনো পদক্ষেপ নেননি।

    জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী জাকারিয়ার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে তাকে এজেন্ট পাঠানোর কথা বললেও এজেন্ট পাঠাননি চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া। এরপর আমার সঙ্গে আর কেউ কোন যোগাযোগ করেনি বলে জানান তিনি। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। চেয়ারম্যান পদে ৬৬ জন, ইউপি সদস্য পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জন।

    এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৯৪ জন। ১৪ ইউনিয়নের মোট ভোটকেন্দ্র ১৩৪টি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ