ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কন্যা সন্তানের মা-বাবা হলেন তিশা-ফারুকী

    কন্যা সন্তানের মা-বাবা হলেন তিশা-ফারুকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    প্রথমবারের মতো মা-বাবা হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

    বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।


    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিশা নিজেই সুখবরটি জানিয়েছেন। ওই পোস্টে লেখা হয়েছে, মা ও মেয়ে দু'জনেই ভালো আছেন। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।
     
    এর আগে গত ২৮ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী তাদের পরিবারের নতুন অতিথি আসার খবর জানান। তিনি লেখেন, ‘যখন তোমার জন্ম হয়, তখন একই সাথে আসলে, জন্ম হয় আমাদেরও, আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি, কিছুটা লিখে না আমায়?’

    ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। গেল বছরের ২৮ ডিসেম্বর মা হওয়ার কথা গণমাধ্যমকে নিজেই জানান তিশা। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ইমরোজ তিশা দুটো ছবি পোস্ট করে।

    তিশা লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?’ ‘আমি কেন সবকিছুতে অনুপস্থিত?’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ