ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নির্বাচনে মৃত্যুর দায় প্রার্থী ও সমর্থকদের : ইসি

    নির্বাচনে মৃত্যুর দায় প্রার্থী ও সমর্থকদের : ইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ জনের মৃত্যুর দায় নির্বাচন কমিশনের (ইসি) নয় বলে মন্তব্য করেছেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

    তিনি বলেন, ভোট দিতে গিয়ে যারা মারা গেছেন, এর দায় প্রার্থী ও সমর্থকদের।

    বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ইসি সচিব বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে।

    এসময় ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলে জানন তিনি।

    উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি ভোটে মানিকগঞ্জ, চট্টগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও চাঁদপুরে সহিংসতায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ