ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা : সিইসি

    রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা : সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় কারণেই নির্বাচনে সহিংসতা ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে হোটেল সোনারগাঁওয়ে ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসনে কর্মশালায় এ কথা বলেন তিনি।

    সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের জন্য কমিশন মর্মাহত, তবে এই ঘটনায় প্রশাসনিক দুর্বলতা নেই। প্রার্থী ও সমর্থকদের দ্বন্দ্বের কারণেই সহিংসতা হয়।

    এ সময় পরিচয়হীন মানুষদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারে অন্তর্ভুক্ত করতে হলে আইনি কাঠামো পরিবর্তন করতে হবে, যা সহজ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

    এ ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যের জবাবে সিইসি জানান, গণমাধ্যমে নিজের কথা প্রচারের জন্য মিথ্যাচার করছেন। মিডিয়াতে নিজের কথা প্রচারের জন্য উনি বলেন। তিনি আসলে কমিশনকে হেয় করার অপচেষ্টা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ