ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মহিপুরে গাজা ও ইয়াবাসহ মাদক কারবারি ‍আটক

    মহিপুরে গাজা ও ইয়াবাসহ মাদক কারবারি ‍আটক
    মাদকদ্রব্যসহ ‍আটক দুই মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজী ৯৪০ গ্রাম গাজা ও ১০ পিচ ইয়াবা সহ ২ জন মাদক কারবারী কে আটক করা হয়েছে।

    বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গভীট রাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়েরের নির্দেশক্রমে মহিপুর থানার এস আই মান্নান, এস আই বেল্লাল, এ এস আই সুলাইমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মহিপুরের কাটপট্টি এলাকা থেকে ১০ পিচ ইয়াবাসহ মহিপুর গ্রামের আব্দুস ছত্তারের ছেলে একাধিক মাদক মামলার আসামি নিজাম (৩৫) কে গ্রেফতার করা হয়।

    আপর এক অভিযানে মহিপুর থানার এস আই সাইফুল ইসলাম ও এস আই রাসেল হোসাইনের নেতৃত্বে বুধবার রাত ২ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ -পশ্চিম কোন থেকে ১ কেজি ৯৪০ গ্রাম গাজাসহ বিপিনপুর গ্রামের আব্দুর রশিদ (৪৫) কে আটক করা হয়।

    মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো:আবুল খায়ের বলেন আটককৃতদের বিরুদ্ধে পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    তিনি আরো বলেন, মহিপুর থানা এলাকাকে যাতে কেউ মাদকের রুট হিসেবে ব্যবহার না করতে পারে সেই ব্যাপারে সর্বদা তৎপর মহিপুুর থানা পুলিশ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ