ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সুপ্রিম কোর্টে দুর্নীতি-অনিয়ম অনুসন্ধানে ২ সদস্যের কমিটি

     সুপ্রিম কোর্টে দুর্নীতি-অনিয়ম অনুসন্ধানে ২ সদস্যের কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধানের জন্য দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমান।

    আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

    নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেব না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সব শাখাসমূহের অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা ও অযোগ্যতাকে নির্মূল করতে যে কোনো পদক্ষেপ গ্রহণে সবাইকে পাশে পাবেন বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।

    ওইদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেছেন, দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ। আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতির ক্ষেত্রেও তাই।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ