ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • সাথী আক্তারের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবি

    সাথী আক্তারের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবি
    সাথী আক্তারের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০২১ ব্যাচের মেধাবী ছাত্রী মোসা. সাথী আক্তারকে আত্মহত্যায় সহায়তা এবং প্ররোচনাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার থেকে ঘন্টাব্যাপী বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কে.এম নাসির উদ্দিন, সিনিয়র সহকারি শিক্ষক আ. জলিল জুলহাস, রাহিমা বেগম ও বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. সামিয়া রহমান হিরা।

    গত ২৬ ডিসেম্বর উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মো. জাফর মৃধার মেয়ে মোসা. সাথী আক্তারের ঝুলান্ত লাশ নিজ ঘর থেকে 
    উদ্ধার করা হয়। এঘটনায় ২৭ডিসেম্বর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তিনজন আসামী করে একটি মামলা দায়ের করেন নিহত সাথী আক্তারের ভাই মো. রনী মৃধা (২৭)।

    মামলার দাবি জানান, তাঁর বোনের সাথে একই গ্রামের হানিফ কারিগরের ছেলে মো. আক্কাস কারিগর (২২) এর প্রেমের সর্ম্পক ছিল। আক্কাস তাঁর বোনকে বিয়ে প্রলোভণ দেখিয়ে অবৈধ মেলামেশা করেন। যা মোবাইল ফোনে ধারন করেন। ওই আপত্তির ভিডিও মো. পারভেজ মৃধা মধু আল-আমীন সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমিক দেয়। এতে সম্ভ্রামহানীর জন্য রাগে ক্ষোভে ঘৃণায় আত্মহত্যা করেন তাঁর বোন সাথী আক্তার।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ