ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • দশমিনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

    দশমিনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
     
    বুধবার রাতে উপজেলা বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের সিকদারবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
    নিহত কিশোরের নাম মো. কাইয়ুম হাওলাদার (১৯)।  তিনি বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। এ ঘটনায় আহত মোটরসাইকেলচালক হৃদয়, গৃহবধূ সেতারা ও মানিক মোল্লাসহ চারজনের অবস্থা আশঙ্কাজন। তারা ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    আহতদের স্বজনরা জানিয়েছেন, উপজেলা বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের আবুল সিকদারের স্ত্রী মোসা. সেতারা বেগম (৪৪) বাড়ির সামনের সড়কের পাশের পুকুর থেকে ওজু করে রাস্তা পার হওয়ার সময় একই গ্রামের মামুন সরদারের ছেলে হৃদয় তার চারজন সঙ্গীসহ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই গৃহবধূ গায়ে ওঠিয়ে দেন।  এতে হৃদয়ের গাড়িতে থাকা কাইয়ুম হাওলাদার (১৯) ঘটনাস্থলেই মারা যান।

    দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ বিষয় কোনো অভিযোগ পাইনি। মারা যাওয়া ব্যক্তির বাড়ি বাউফলে। তাই সেখানে মামলা হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ