ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে : তথ্যমন্ত্রী

     খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


    মন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত দল। লাশ ও বন্দুকের নল দিয়ে ক্ষমতায় ছিল। খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে, আমরা কেন হব?

    হাছান মাহমুদ বলেন, বিএনপি সরাসরি ইউপি নির্বাচনে না থাকলেও তারা অন্য ফরম্যাটে আছে।

    রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের চিঠি বিএনপি গ্রহণ করেছে। অংশ নিয়ে তারা তাদের আপত্তি জানাতে পারে। এটাই একটি দলের জন্য ভালো হবে।

    এ সময় ইউপিতে সংঘর্ষ ও হানাহানী দুঃখজনক জানিয়ে তিনি বলেন, হানাহানী বন্ধে ইসি ও বাহিনীগুলো কাজ করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ