ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‌একসময় বিল‌বোর্ডে লেখা থাক‌বে এখা‌নে আওয়ামী লীগ নেই : গয়েশ্বর

     ‌একসময় বিল‌বোর্ডে লেখা থাক‌বে এখা‌নে আওয়ামী লীগ নেই : গয়েশ্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একসময় রাস্তার মো‌ড়ে বিল‌বোর্ডে লেখা থাক‌বে এখা‌নে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লী‌গের লোক নেই।

    বৃহস্প‌তিবার (৬ জানুয়ারি) দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির এক আ‌লোচনা সভায় তিনি এ কথা বলেন।

     

    গয়েশ্বর বলেন, সরকারে যতদিন আছে আওয়ামী লীগ ততদিন থাকবে। সরকারে না থাক‌লে আওয়ামী লীগও থাক‌বে না।

    তিনি বলেন, ৭১ সা‌লে যেমন কাউ‌কে কাউ‌কে বা‌সাবা‌ড়ির সাম‌নে লি‌খে রাখ‌তে দেখা গে‌ছে যে, এখা‌নে রাজাকার নেই তেম‌নি রাস্তার মো‌ড়ে বিল‌বোর্ডে লিখা থাক‌বে এখা‌নে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লী‌গের লোক নেই।

    শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, এখন শত অপরা‌ধের জন্য য‌দি ক্ষমা প্রার্থী হন এবং প্রায়‌শ্চিত্ত ক‌রেন এবং সরকার থে‌কে পদত্যাগ ক‌রে সংসদ বিলুপ্ত ক‌রে নির্বাচন ঘোষণা দেন, নির্বাচনকালীন সরকার গঠন ক‌রে ঘোষণা দেন দেখ‌বেন দে‌শের মানুষ অ‌নে‌কে আপনার প্র‌তি সহানুভূ‌তিশীল হ‌বে। ভোট হয়‌তো আপনা‌কে না দি‌তে পা‌রে কিন্তু ভো‌টের অ‌ধিকার প্র‌তিষ্ঠার সু‌যোগ দি‌লে মানুষ স‌ন্তুষ্ট হ‌তে পা‌রে। তা‌তে দে‌শে বসবাস করার এক‌টি প‌রি‌বেশ সৃ‌ষ্টি হ‌তে পা‌রে। সেই পথ আপ‌নি অবলম্বন কর‌বেন কিনা সেটা আপনার বি‌বেচ্য বিষয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ