ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রস্তাবনা বাতিল, বাড়ানো হবে না ভোজ্যতেলের দাম

    প্রস্তাবনা বাতিল, বাড়ানো হবে না ভোজ্যতেলের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। এই তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়াতে প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তা হলে খুচরা বাজারে লিটারপ্রতি মূল্য দাঁড়াত ১৬৮ টাকা। মিলগেট মূল্য হতো ১৫৮ টাকা, আর পরিবেশক মূল্য দাঁড়াত ১৬২ টাকা।

    ব্যবসায়ীদের ঘোষণা অনুযায়ী বাজারে ভোজ্য তেলে লিটার প্রতি ৮ থেকে ১০টাকা বর্ধিত দাম কার্যকর হচ্ছে না। সমন্বিত ও অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বর্তমান মূল্যই বহাল থাকবে।

    বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগ) এ এইচ এম সফিকুজ্জামান।

    বর্তমানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। এই তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়াতে প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তাই হলে খুচরা বাজারে লিটার প্রতি মূল্য দাঁড়াতো ১৬৮ টাকা। মিল গেট মূল্য হতো ১৫৮ টাকা, আর পরিবেশক মূল্য দাঁড়াতো ১৬২ টাকা।

    সেই সঙ্গে খোলা সয়াবিনের দাম লিটার প্রতি ৯ টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা।

    তা কার্যকর হলে বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য হতো ১৪৫ টাকা। যার মিল গেট মূল্য দাঁড়াতো ১৪২ টাকা, পরিবেশক মূল্য ১৪৩ টাকা।

    আর পাম অয়েলের খুচরা মূল্য হতো লিটার প্রতি ১২৯ টাকা। মিল গেটে মূল্য দাঁড়াতো ১২৬ টাকা, পরিবেশক পর্যায়ে ১২৭ টাকা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ