ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ইসি মাহাবুব সবসময় মিথ্যা বলেন জানালেন সিইসি

    ইসি মাহাবুব সবসময় মিথ্যা বলেন জানালেন সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গে সিইসি বলেছেন, ‘উনি তো সব সময়ই এ রকম কথা বলেন। একেকটা শব্দ মিডিয়ায় ছেড়ে দেন ইসিকে হেয় করার জন্য। উনি যে কথাগুলো বলেন সেগুলো মিথ্যা কথা, অপ্রাসঙ্গিক কথা, অপপ্রচার ও নির্বাচন কমিশনকে অপবাদ দেয়ার কথা।’

    নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সব সময় মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তার দাবি, কোনো বিশেষ এজেন্ডা থেকেই এ ধরনের কথা বলেন মাহবুব তালুকদার।

    রাজধানীর সোনারগাঁ হোটেলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

    বুধবার এক সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদার বলেছিলেন, এখন নির্বাচনে ভোট যুদ্ধ আছে, ভোট নেই। কমিশন ব্যালটের যথাযথ নিরাপত্তা দিতে পারছে না।

    এসব বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, ‘উনি তো সব সময়ই এ রকম কথা বলেন। একেকটা শব্দ মিডিয়ায় ছেড়ে দেন ইসিকে হেয় করার জন্য। উনি যে কথাগুলো বলেন সেগুলো মিথ্যা কথা, অপ্রাসঙ্গিক কথা, অপপ্রচার ও নির্বাচন কমিশনকে অপবাদ দেয়া কথা।

    ‘উনি বলছেন ভোট আছে, ভোটার নাই, তাহলে ৭৫ পার্সেন্ট ভোট কোত্থেকে এলো? ভোটকেন্দ্রে মানুষ সারিবদ্ধভাবে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে ভোট দেয়। এরা কারা, এরা ভোটার না?'

    মাহবুব তালুকদারের সমালোচনা করে সিইসি নুরুল হুদা বলেন, ‘উনার কথার সঙ্গে এগুলোর কোনো সংগতি নেই। উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন। উনার কোনো বিশেষ এজেন্ডা আছে। সেটা বাস্তবায়ন করার জন্য এমন বলেন। এমন কথা বলে বারবার ইলেকশন কমিশনকে হেয় করেন। এটা মিথ্যা প্রচার, মিথ্যাচার, অপ্রাসঙ্গিক এবং নিয়ন্ত্রণহীন কথা।’

    বুধবার নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার বলেছিলেন, নির্বাচনি সহিংসতায় যেসব মৃত্যুর ঘটনা ঘটছে, তার দায় ইসির নয়, প্রার্থীদের।

    বিষয়টি তোলা হলে সিইসি বলেন, ‘অবশ্যই ভোট-পরবর্তী সহিংসতায় ইসির কোনো দায় নেই। প্রার্থীরা ও তাদের সমর্থকরা এর জন্য দায়ী। তারাই জোর করে ভোট দিতে যায়, নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটায় এবং মানুষ মারা যায়।

    ‘এই ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম সময় ভোটকেন্দ্রের বাইরে। প্রতিটি মৃত্যুই দুঃখজনক, কোনো মৃত্যুই কাম্য নয়। নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। প্রশাসনও যথাযথ সাহায্য করে। ধৈর্যের সঙ্গে প্রশাসন নির্বাচনি পরিস্থিতি মোকাবিলা করে। তারা সুষ্ঠুভাবে পরিবেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর এই হামলা হয়। একজন বিজিবি সদস্য নিহত হন।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ