ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশে একদিনে করোনায় শনাক্ত হাজার ছাড়াল, বেড়েছে মৃত্যু

     দেশে একদিনে করোনায় শনাক্ত হাজার ছাড়াল, বেড়েছে মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


    গতকাল (বুধবার) ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছিলো। এ দিন তিনজনের মৃত্যু হয়েছিল।

    বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৪৩৫টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

    দেশে এখন পযন্ত করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৯৭ জনের এবং শনাক্ত ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।

    নতুন মারা যাওয়াদের দুইজন নারী এবং পাঁচজন পুরুষ। তাদের মধ্যে চট্টগ্রামে চারজন এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

    উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ