ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলে ৮০ ভাগ রোগ কমে যাবে

    খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলে ৮০ ভাগ রোগ কমে যাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। স্বাস্থ্যসচেতনতা বাড়লে করোনার মতো বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এজন্য সরকার লাইফস্টাইল ও হেলথ প্রমোশনের জন্য ২৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে।

    তিনি বলেন, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি হলে আমাদের ৮০ ভাগ রোগ কমে যাবে। এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের স্বাস্থ্য সচেতনতা।

    গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডির একটি হোটেলে আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথের উদ্যোগে আয়োজিত কোভিড ১৯ সুরক্ষায় স্বাস্থ্য বিষয়ক সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  এসব কথা বলেন।

    তিনি বলেন, স্বাস্থ্যখাতে সুদূরপ্রসারী অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে বাংলাদেশ।

    করোনাকালে সরকার স্বাস্থ্যসেবায় ব্যাপক গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে আইসিইউ কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।  গত বেশ কয়েক বছরে সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন করেছে। এখন জেলা শহরগুলোতেও আইসিইও সুবিধা চলে যাচ্ছে। ক্যান্সার ও কিডনির ডায়াগনোসিস এখন বিভাগীয় পর্যায়ে চলে যাচ্ছে। একইসঙ্গে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের স্বাস্থ্যখাত অনেক সমৃদ্ধ বলেও মন্তব্য করেন শাহাদাত হোসেন।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসাবিজ্ঞানী ড. এম মজিবুল হক। তিনি বলেন, সুস্বাস্থ্যের জন্য সুশৃঙ্খল জীবন যাপনের বিকল্প কোনো নেই।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ