ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শীতে কষ্ট পাচ্ছেন জয়া আহসান

    শীতে কষ্ট পাচ্ছেন জয়া আহসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরে শীত নেমেছে অনেক আগেই। দিনে মোটামুটি সহনীয় তাপমাত্রা থাকলেও রাতে সেটা হাড় কাপানোর পর্যায়ে পৌঁছায়। তবে ঢাকার চেয়ে ভারতের কলকাতায় শীতের তীব্রতা অনেক বেশি। আর তাই শীতে কষ্ট পাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান।

    সিনেমার কাজের সুবাদে জয়া বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘কালান্তর’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। হরদম শুটিংয়ের মাধ্যমে শেষ হবে এর কাজ।

    জয়া জানান, প্রতিদিন ভোর থেকে রাত ৯টা পর্যন্ত বাইরে থাকতে হয় তাকে। ৯টার মধ্যে বাসায় ঢুকে যান। কারণ কলকাতায় রাতের লকডাউন চলছে। রাতের সময়টা বাসায় থাকলেও শীতের তীব্রতা টের পাচ্ছেন ভালোভাবেই।

    তার ভাষ্য, ‘ঢাকার চেয়ে এখানে প্রচণ্ড শীত। খুব কষ্ট পাচ্ছি। আমার বাসাটাও খুব ঠান্ডা। গরমে আরাম করলেও শীতে একেবারে জমে যাই। ঠান্ডা আমি সহ্যই করতে পারি না! রোজ রোজ সাত সকালে শুটিংয়ে যাওয়া, খুব কষ্ট।’

    জানা গেছে, জানুয়ারির শেষদিকে ঢাকায় ফিরবেন জয়া। তবে কয়েকদিন থেকে আবারও ছুটে যাবেন কলকাতায়। কারণ ইতোমধ্যে আরেকটি প্রজেক্ট প্রস্তুত। সেটার নাম ‘সাদা আমি কালো আমি’। সায়ন্তন মুখার্জির পরিচালনায় এটি একটি ওয়েব সিরিজ। এখানে জয়াকে দেখা যাবে ভারতের খ্যাতিমান অভিনেতা মনোজ বাজপায়ীর সঙ্গে। থাকবেন বাংলাদশের চঞ্চল চৌধুরীও।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ