ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চার বছরে পা রাখল সরকার

    চার বছরে পা রাখল সরকার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি আজ (৭ জানুয়ারি)। পাশাপাশি টানা তৃতীয় মেয়াদের ১৩ বছরে পা রাখলো আওয়ামী লীগ সরকার। দেশের ইতিহাসে এত দীর্ঘ সময় আর কোনো দল টানা ক্ষমতায় থাকেনি।

    সরকারের বর্ষপূর্তি  ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় টেলিভিশন ও রেডিওতে প্রধানমন্ত্রীর এ ভাষণ প্রচারিত হবে। বর্ষপূর্তি উপলক্ষে এবার বড় কোনো আয়োজন নেই। ২০১৯ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার যাত্রা শুরু করে। এর আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।

    এরপর টানা তিন নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ১৩ বছরের এই সময়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জীবনযাত্রার মানোন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নকে সরকারের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচন ব্যবস্থা নিয়ে অবিশ্বাস ও টানাপড়েন চলছে সরকারের শুরু থেকেই।

    এদিকে পরবর্তী একটি নির্বাচন কমিশন গঠন নিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। সংলাপে কমিশন গঠনে নির্দিষ্ট আইন প্রণয়নের পরামর্শ দিয়ে আসছে দলগুলো। বলা হচ্ছে এমন পরামর্শ আসলেও অতীতের মতো সার্চ কমিটি করেই পরবর্তী কমিশন গঠন করা হচ্ছে। নতুন মেয়াদের তিন বছরের ২ বছরই গেছে করোনা মহামারিতে। এই সময়ে পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতি ও জনজীবন স্বাভাবিক রাখাকে বড় সাফল্য হিসেবে মনে করছে সরকার।

    নতুন বছরে সরকারের সাফল্য হিসেবে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ বেশ কয়েকটি বড় প্রকল্প উদ্বোধনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া আরও কিছু বড় প্রকল্প হাতে নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। একই সঙ্গে নতুন বছরে নানা চ্যালেঞ্জও সামনে আসবে সরকারের। এই সময়ে বিরোধী দলগুলোর সম্ভাব্য আন্দোলন মোকাবিলা, পরবর্তী নির্বাচন প্রস্তুতি, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোকে যথাসময়ে সম্পন্ন করার চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে।

    উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ‘দিন বদলের সনদ রূপকল্প-২০২১’ উপস্থাপন করে আওয়ামী লীগ। নির্বাচনে বিপুল জয়লাভের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন করা হয়। সরকারের ৫ বছর পূর্তির পর ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০  ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ