ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার বিষয়টি গুজব বলে জানালেন পলক

    যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার বিষয়টি গুজব বলে জানালেন পলক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও যোগাযোগ (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি এবং তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে— এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। প্রতিমন্ত্রী সেখানকার পুরাতন ছবি নতুন করে পোস্ট করেছেন বলেও অভিযোগ তুলে অনেকে পোস্ট করেছেন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক।

    এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এর সবই গুজব। এসবের কোনো ভিত্তি নেই। পলক জানান, কানাডা ও যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে তিনি দেশে ফিরেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়লে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘গত ২৫ ডিসেম্বর টরন্টো থেকে (Toronto Pearson International Airport Flight No AC 7510) বোস্টনে গিয়ে প্রথমবারের মতো বোস্টন শহরটা ভিজিট করলাম। বোস্টনকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা শিক্ষানগরী। প্রায় ৭০টিরও বেশি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে লাখ লাখ ছাত্রছাত্রী, যারা বিশ্বের আধুনিক জ্ঞান চর্চা করছে, গবেষণা করছে, উদ্ভাবন করছে।

    আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডিরেক্টর অব হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়া ইন্সটিটিউট প্রফেসর তরুণ খান্না, এক্সিকিউটিভ ডিরেক্টর অব হার্ভার্ড ইউনিভার্সিটি সাউথ এশিয়া ইন্সটিটিউট হিতেশ হাথি এবং মিনাকে যে ক্রিসমাসের ছুটি এবং প্রচণ্ড ঠাণ্ডা থাকা সত্ত্বেও (-৪°) হার্ভার্ডে দুই ঘণ্টার বেশি সময় ধরে বাংলাদেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার জন্য কীভাবে আমরা কাজ করতে পারি নলেজ পার্টনার হিসেবে সে বিষয়ে আলোচনা করার জন্য এবং আমাকে হার্ভার্ডে দুপুরে আপ্যায়ন করার জন্য।

    এবারই প্রথম আমি বোস্টন থেকে (Delta 5798) ফ্লাইটে ওয়াশিংটন ভ্রমণ করলাম, যার অভিজ্ঞতাও অত্যন্ত ভালো ছিল।

    ২৫ তারিখের টরন্টো থেকে রওনা হয়ে ২৬, ২৭ তারিখ বোস্টন বিশ্বের অন্যতম শিক্ষানগরী ভিজিট শেষে ২৮ ডিসেম্বর ওয়াশিংটনে পৌঁছাই।

    ওয়াশিংটন আগেও আমি দুই বার গিয়েছি এবং ওয়াশিংটনের হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, হোয়াইট হাউসসহ অনেক কিছুই পরিদর্শন করেছি।

    এবারের বিশেষত্ব হচ্ছে যে বাংলাদেশের তিন জন ওয়ার্ল্ড ব্যাংকে নিযুক্ত কর্মকর্তা, তাদের সঙ্গে বৈঠক এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে আমার দীর্ঘদিনের শখ ছিল তাদের হোয়াইট হাউজ, লিংকন মেমোরিয়াল এবং ওয়াশিংটনের বিভিন্ন মেমোরিয়াল দেখানোর। আর্ট অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম ছিল মূল আকর্ষণ। এর সঙ্গে সায়েন্স মিউজিয়াম ওয়াশিংটন হিস্ট্রি মিউজিয়াম দেখে আমার সন্তান অপূর্ব অর্জন এবং অনির্বাণ ভীষণ খুশি।

    আমি আরও ধন্যবাদ জানাই ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শহীদুল ইসলামকে। এ তীব্র শীতের মধ্যে এবং ছুটির মধ্যেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করার জন্য।

    ধন্যবাদ জানাই বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বর্তমানে বিশ্ব ব্যাংকে নিযুক্ত আমাদের স্থায়ী প্রতিনিধি শফিউল আলম এবং বিশ্বব্যাংককে বাংলাদেশের আরও দুই জন নিযুক্ত কর্মকর্তাকে তাদের বৈঠক এবং রাতের আপ্যায়নের জন্য।

    গত ২৫-২৮ বোস্টন ও ওয়াশিংটন সফর শেষে ঢাকায় ফিরেছি। আশা করছি হার্ভার্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক অর্থনীতি, উদ্ভাবনী জাতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ সফরটি সহযোগিতা করবে।

    গত ১ তারিখ রাত ১০টায় বাংলাদেশে পৌঁছেছি। পৌঁছানোর পর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন এবং পরের দিন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পোস্টটি দিতে দেরি হলো।’

    এরপরও এ বিষয়ে গুজবের কথা উল্লেখ করে ফেসবুক পেজে একটি নিউজ লিংক শেয়ার করে তথ্য ও যোগাযোগ (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যাপশনে লিখেছেন, ‘সত্যের জয় সর্বত্র। মিথ্যার পরাজয় অনিবার্য। এ গুজব রটনার মাধ্যমে প্রমাণ হলো যে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা রাষ্ট্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। সকালে যে গুজব ছড়ানো হলো তা সন্ধ্যায় মিথ্যা বলে প্রমাণিত হলো। এগুলোকে আমরা কেস স্টাডি হিসেবে নিয়েছি। আমরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করব যেকোনো মূল্যে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ