ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের শর্ত শিথিল

    ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের শর্ত শিথিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে জন্মনিবন্ধনের শর্ত শিথিল করেছে সরকার। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর দিতে হবে না বলে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুইয়ার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

    অফিস আদেশে বলা হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দিতে জন্মনিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে বিডিআরআইএস সফটওয়্যারে পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর দেওয়ার নিয়ম আছে। কিন্তু শিক্ষার্থীদের টিকা প্রদান ও সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর ছাড়া শিক্ষার্থীদের জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।

    এতে আরও বলা হয়, ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ভ্যাকসিন প্রদানের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পাদন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া সনদের ভিত্তিতে প্রয়োজনে পিতা-মাতার জন্ম নিবন্ধন ছাড়া ন্যূনতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ