ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • শিশু মৃত্যু : হাসপাতালে রোগী সরবরাহ করতো দালালরা

    শিশু মৃত্যু : হাসপাতালে রোগী সরবরাহ করতো দালালরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগীদের ফুসলিয়ে শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতালে’ নেওয়া হতো বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    শুক্রবার (৭ জানুয়ারি) হাসপাতালটির মালিক গোলাম সারোয়ারকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে আসেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

    তিনি বলেন, হাসপাতালটিতে রোগী ভর্তির জন‌্য বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল নিয়োগ করে সারোয়ার। আর দালালদের মাধ্যমেই ২ জানুয়ারি যমজ শিশুদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শিশুদের পরিবার বিল বাবদ ৪০ হাজার টাকা পরিশোধ করলেও অতিরিক্ত আরও টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। যা দিতে না পারায় চিকিৎসা বন্ধ করে শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এতে এক শিশুর মৃত্যু হয় এবং অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    খন্দকার মঈন বলেন, দীর্ঘ ২০-২২ বছর ধরে প্রায় ছয়টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন সারোয়ার। অভিজ্ঞতা থেকে তিনি হাসপাতালটিতে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগীদের ফুসলিয়ে নিয়ে আসতে দালাল সিন্ডিকেট জড়িত করে।

    সংবাদ সম্মেলনে তিনি হাসপাতালটির নানা অসঙ্গতির তথ্য তুলে ধরেন।

    এর আগে মোহাম্মদপুর থানায় হাসপাতালটির মালিক ও পরিচালককে আসামি করে একটি মামলা দায়ের করে ওই শিশুদের পরিবার। এ মামলায় শুক্রবার (৭ জানুয়ারি) হাসপাতালটির মালিক গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করে র‍্যাব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ