ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন সিদ্ধান্ত

    প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন সিদ্ধান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির কারণে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যেতে হলে প্রবাসী কর্মীদের প্রায় ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। এতে প্রবাসী কর্মীরা বিমানবন্দরের আশপাশের দোকান ও ক্যান্টিনের খাবার ও পানি কিনে খান। দীর্ঘসময় অভুক্ত থাকা এবং অস্বাস্থ্যকর খাবার খেয়ে কলেরাসহ নানা রকমের পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। এ সমস্যা সমাধানে বিমানবন্দরের আশপাশের রেস্তোরাঁগুলোর পানি ও খাবারের মান যাচাই করতে বিভিন্ন সংস্থা অভিযানে নামবে।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আন্তঃমন্ত্রণালয় সভায় বসে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

    সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশি বিদেশযাত্রীদের কলেরা ব্যাকটেরিয়া রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। একই সঙ্গে বিমানবন্দরের আশপাশের খাবার হোটেলে অভিযান চালাবে বিভিন্ন সংস্থা।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ১৮০ জন বাংলাদেশি অসুস্থ হয়ে পড়েছেন। তারা ডায়রিয়া, পেট ব্যথা, বমি ও কলেরায় আক্রান্ত। এ কারণে দেশ দুটি উদ্বেগ প্রকাশ করেছে।

    এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, বিমানবন্দরের আশপাশের এলাকার রেস্তোরাঁগুলোর পানি পান করার কারণে প্রবাসী কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন। এ নিয়ে বেশি উদ্বেগের কিছু নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ