ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • বাণিজ্য ক্ষেত্রে ভারতের সঙ্গে অসম চুক্তি হচ্ছে: মেজর হাফিজ

    বাণিজ্য ক্ষেত্রে ভারতের সঙ্গে অসম চুক্তি হচ্ছে: মেজর হাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাণিজ্য ক্ষেত্রে ভারতের সঙ্গে অসম চুক্তি হচ্ছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘জামদানি শাড়ি ভারতে ঢুকতে দেওয়া হয় না। পদে পদে শুল্ক বাজার সৃষ্টি করে। প্রত্যেক দিন পত্রিকা খুললেই দেখা যায় বাংলাদেশি নাগরিকদের বিএসএফ হত্যা করছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকেরা বিএসএফকে আক্রমণ করেছে তাই তারা গুলি করেছে!’

    শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘ফেলানী হত্যা দিবস- আগ্রাসন বিরোধী কনভেনশন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখাতে চায়- এমন মন্তব্যও করেন হাফিজ। তিনি বলেন, ‘আমরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে- তা আমরা সাধুবাদ জানাই।’

    দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। অথচ দুঃখের বিষয় আজকে দেশে গণতন্ত্র নাই। সমাবেশের স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই। একটা অধিকারবিহীন দেশে আমরা বসবাস করছি।

    অনুষ্ঠানে বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ পার্টির নেতাকর্মীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ